দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোর শহরের মণিহার সিনেমা হলের পাশে একটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা ডিউটি ফ্রি সিগারেট জব্দ করেছে র্যাব-৬। এ ঘটনায় দোকানটির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে খুলনা রোডের আল আমিন মসজিদ মার্কেটের ‘মহিদ স্টোরে’ এ অভিযান চালানো হয়। অভিযানে বেনসন অ্যান্ড হেজেস, রয়্যালস, গোল্ডলিফ, স্টার, ডারবি, মন্ড ও প্রাটনসহ বিভিন্ন ব্র্যান্ডের নকল ও ডিউটি ফ্রি সিগারেট জব্দ করা হয়।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে দোকানটিতে অভিযান চালানো হয়। দোকানের মালিক শেখ আব্দুল মহিদ (৭০) প্রায় তিন মাস ধরে সরকারের নির্ধারিত শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা এবং নকল দেশি-বিদেশি ব্র্যান্ডের সিগারেট বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ পাওয়া যায়।
অভিযানে অবৈধ ও নকল সিগারেট মজুত ও বিক্রির বিষয়টি প্রমাণিত হওয়ায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় দোকানটির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাবের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, অবৈধ ও নকল পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএম/